গতকাল কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশের বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়ানুর হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।










