বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) ও আব্দুর রাজ্জাক (৪০) নামে দুজন নিহত হয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় বাসের ধাক্কায় আমেনা নিহত হন। রাজ্জাকের মৃত্যু হয় কাহালু উপজেলার বীরকেদার টাইলস ফাক্টরির সামনে পিক-আপের ধাক্কায়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে জেলা সদরের বাঘোপাড়া এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কোচের ধাক্কায় আমেনা বেগম ছিটকে পড়ে নিহত হন। তিনি বাঘোপাড়া উত্তরপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশকে খবর দেয়। সদস্যরা গিয়ে লাশ উদ্ধার ও বাসটিকে জব্দ করে।
এসআই আরো জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বীরকেদার টাইলস ফ্যাক্টরির সামনের রাস্তা পার হওয়ার সময় রাজ্জাককে একটি পিক-আপ ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরের মৃত আলহাজ্ব আলতাব আলীর ছেলে।
ঘটনার পর পিকআপ চালক সানোয়ার হোসেন লাবিবকে (২০) আটক করেছে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফতেখা গ্রামের মো. সাহাদতের ছেলে।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত