গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ সকাল আটটা পর্যন্ত হাম উপসর্গে ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।










