এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। সোমবার (৫ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে যোগ দেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিবের মূল দায়িত্বের পাশাপাশি সংস্থাটির চেয়ারপারসনের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে মো. ওবায়দুর রহমানকে। এ বিষয়ে চলতি বছরের ১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।
মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। চাকরি জীবনের দীর্ঘ সময়ে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মো. ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন।










