রাজশাহীতে জামায়াত ও শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর উপকণ্ঠ পবার পালোপাড়া মধ্যপাড়া থেকে তাদের আটক করে নগর পুলিশ।
পুলিশের দাবি, আটক জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। ঘটনাস্থল থেকে জিহাদি বই, ব্যানার, সদস্য সংগ্রহ ফরম ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পবার বায়া ভোরাবাড়ি এলাকার মনিরুল ইসলাম (৫০), পালোপাড়ার
কলিম উদ্দিন ওরফে গাজি উদ্দিন (৬৮), একই
এলাকার আব্দুল মতিন (২৫), আব্দুল
মোমিন ওরফে মিলন (২৫), ফয়সাল
আহমেদ (২০), আজাহার
আলী (৩৫), আবু
বক্কর (৪২), আব্দুর
রব (৩০), উজ্জল
হোসেন (৩৪), আব্দুল
হালিম (৩৫), ওবেদ
(৫০) ও আবুল হোসেন (৬১)।
গতকাল দুপুরের দিকে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে জামায়াত-শিবিরের কয়েকজন সদস্য গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
তিনি আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী হিসেবে স্বীকার করেছেন।










