চট্টগ্রামের আকবর শাহ সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ করে।