চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক ও মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান মহাপরিচালক খালেদা বেগম। গত সোমবার (৫ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে মারা যান বিসিএস তথ্য ক্যাডারের-৭৯ ব্যাচের এ কর্মকর্তা।
শোকবার্তায় খালেদা বেগম গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে ডিএফপি পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।
সনৎ কুমার বিশ্বাস ১৯৫১ সালে নড়াইলের চারিখাদা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে ডিএফপির মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।










