ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১ টা হতে ১৫ আগস্ট রাত ১২ টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। সম্মানিত নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করেছে ডিএমপি।










