কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের গঙ্গাধর নদীভাঙন প্রতিরোধ এবং স্থায়ী তীর রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গতকাল দুপুরে ভাঙনকবলিত এলাকা রঘুর ভিটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে বক্তব্য রাখেন বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাফি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ড: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমানের ছেলে মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।










