জেলার শাজাহানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক ওরফে আজাহার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজাহার আলী উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে। সোমবার রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী মন্ডল জানান, সোমবার সুলতানগঞ্জ হাট থেকে বাড়ি ফিরছিলেন। হেলেঞ্চাপাড়ায়  ছিনতাইকারীরা ভ্যান থামিয়ে আজাহার আলীর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।