দিনাজপুরের হিলি রেলস্টেশন আধুনিকায়ন, সব আন্তঃনগর ট্রেন থামানো ও ভারত থেকে রেল ওয়াগনে আমদানীকৃত পণ্য লোড-আনলোডের ব্যবস্থা গ্রহণের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। হাকিমপুর নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে গতকাল হিলি রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।