নাগরিকদের সুপেয় পানির চাহিদা মেটাতে দিনাজপুরের হিলিতে হাকিমপুর পৌরসভার পানি সরবরাহ লাইনের চাপ পরীক্ষা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় চণ্ডীপুর এলাকায় পানির লাইনের এ চাপ পরীক্ষা করা হয়। এ সময় পৌর মেয়র জামিল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এসএম রায়হান, পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।