প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। আজ বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরো সম্প্রসারণের জন্য অনুরোধ করেন।
উভয় পক্ষ দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।










