ডিজিটাল ফরেনসিক ল্যাব চালু করল রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল দুপুরে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। নির্মাণাধীন আরএমপি সদর দপ্তরের সাইবার ক্রাইম ইউনিট ভবনে এ ল্যাব চালু হলো। এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টিটেররিজম অ্যাসিস্ট্যান্স (এটিএ)। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন নাহার, উপপুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমুখ।
ফরেনসিক ল্যাব চালু
ডিজিটাল ফরেনসিক ল্যাব চালু করল রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল দুপুরে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।









