রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানকে টেস্টে হারাল টাইগাররা। রোববার ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের পুরোটা সময় অটল থেকেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।’

৩০ আগস্ট একই মাঠে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে পাকিস্তান ভালো করবে বলে আশাবাদী নাকভি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান দলের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে পারেনি। ইনশাআল্লাহ, পাকিস্তান দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’