রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিক রিমেলকে হুইলচেয়ার দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান। গতকাল দুপুরে রাবির শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার হুইলচেয়ারটি আহত শিক্ষার্থীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত হন রিমেল।
আহত রাবি শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন মেয়র
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিক রিমেলকে হুইলচেয়ার দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান।









