গাজা অভিমুখী ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়াদের, বিশেষ করে দেশের বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (৪ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যেমন সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এ মিশনেও তিনি একই মনোবল নিয়ে অংশ নিয়েছেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা বলেন, মানবিক যন্ত্রণা উপেক্ষা করার সংস্কৃতি মানবতার বহু দশকের সংগ্রামে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে। গাজায় এ ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্ট। সেখানে শিশু ক্ষুধায় মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে। হাসপাতাল ও স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে দেয়া হচ্ছে।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ শহিদুল আলম ও গাজার পাশে আছে, থাকবে।
বাংলাদেশ গাজার পাশে আছে, থাকবে: প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা বলেন, মানবিক যন্ত্রণা উপেক্ষা করার সংস্কৃতি মানবতার বহু দশকের সংগ্রামে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে।










