১৫ জুন বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন। এ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, র্যাব-৮-এর অধিনায়ক মো. জামিল হাসান প্রমুখ।









