দিনাজপুরের হিলিতে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলা উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের ১২টি স্টল রয়েছে।