চট্টগ্রামে আগামীকাল থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজনে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পী অংশ নিচ্ছেন। প্রতিদিন বিকাল ৪টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকবে একক ও দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মূকাভিনয় ও যাত্রাপালা। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাইফুল আলম বাবু।