পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণবিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে যশোর, খুলনা ও সাতক্ষীরার ২৪টি উপজেলার অ্যাডভোকেসি নেটওয়ার্কের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন।