চুয়াডাঙ্গায় ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জন করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আরো ১ জনের উপসর্গ নিয়ে মৃত্যুহয়েছে। 

করোনায় মৃতরা হলেন, চুয়াডাঙ্গার শহরের সাদেক আলী মল্লিকপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৫) ও শান্তিপাড়ার নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৫) এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমা খাতুন (৪০)। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে সদর উপজেলার জলিবিলা গ্রামের মরহুম আনসার আলীর ছেলে শরিফুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় করোনা শনাক্ত ১৫২ জনের মধ্যে সদরে ৬৮ জন, আলমডাঙ্গায় ২২ জন, দামুড়হুদায় ১৮ ও জীবননগর উপজেলার ৪৪ জন। পরীক্ষার বিবেচনায় পজেটিভের হার ৪১ দশমিক ০৮ শতাংশ।

 চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ১৪ হাজার ৮০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ১৪০টির ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সহ মোট ২ হাজার ৩৪৬ জন সুস্থ হয়েছেন।আক্রান্ত ১ হাজার ৩৪১ জন। এখন পর্যন্ত জেলায় ভাইরাসটিতে ১১৬ জনের মৃত্যু হয়েছে। 

বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ২৬৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭৭ জন।