অবৈধভাবে ধান-চাল মজুদ, কৃষি বিপণন লাইসেন্স না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বগুড়ার শেরপুরে দুই চাল ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে শেরপুরের শেরুয়া বটতলা বাজার ও বাগড়া চকপোতা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান ও জান্নাতুল নাইম। এ সময় বাজার পরিদর্শক আবু তাহের, খাদ্য পরিদর্শক ও জেলা পুলিশ এবং বগুড়া এপিবিএনের সদস্যরা সহযোগিতা করেন।
বগুড়ায় ধান-চাল মজুদ
দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে ধান-চাল মজুদ, কৃষি বিপণন লাইসেন্স না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বগুড়ার শেরপুরে দুই চাল ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।









