চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে শফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুুক্তের নাম কালাম বাঙ্গাল।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল জানান, দীর্ঘদিন ধরে কালাম বাঙ্গালের সঙ্গে তার শ্যালক শফিকুলদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালাম বাঙ্গাল একটি কাঠের টুকরা দিয়ে শফিকুল ইসলামের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।