মুজিব বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিভিন্ন বয়সী ২৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ এসব উপকরণ বিতরণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিও থেরাপিস্ট) ডা. মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।