আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতাহারে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা সহায়তাসহ ১২টি বিশেষ কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল নির্বাচনী ইশতাহার ঘোষণার সময় দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পুরোমাত্রায় বাস্তবায়ন করা হবে। ইসলামী আন্দোলন সংস্কারে যেসব বিষয় উত্থাপন করেছিল, যেমন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা। সেগুলোও রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় ধারাক্রম অনুসরণ করে বাস্তবায়ন করা হবে।’
হতদরিদ্রদের মাসিক ৫ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতাহারে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা সহায়তাসহ ১২টি বিশেষ কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।














