রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে শনিবার রাতে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর শিল্পীরা নাচ ও গান পরিবেশনা করেন। এর আগে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা সাংস্কৃতিকসন্ধ্যার উদ্বোধন করেন।