চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৪০৫টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত ১ জন ও উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ১০ জনের হয়েছে। করোনায় এ পর্যন্ত জেলায় ১২৬ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা গেছেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী পারুল খাতুন (৪৬)।
অন্যদিকে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন, চুয়াডাঙ্গার পৌর এলাকার আব্দুর রশিদ (৫৫) ও আনজু খাতুন (৪০), সদর উপজেলার আকলিমা খাতুন (৩৫) রহিদুল (৪৫), দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার সুন্নত আলী (৬৫), একই উপজেলার হাজারী মন্ডলের স্ত্রী জহিরুন (৭০), আলমডাঙ্গা উপজেলার আকবার আলী (৬৫) ও মনোয়ারা (৬০)। এছাড়াও মীর আব্দুল হাইয়ের (৫২) ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা এ এস এম মারুফ হাসান করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলায় নতুন করে ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩২ দশমিক ৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯২ জন। আরো ৩৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৮৭৩ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে ১ হাজার ৭৪৬ জন ও হাসপাতালে রয়েছেন ১২৭ জন। শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৩৯৯ জনে বেড়ে দাঁড়িয়েছে।









