দেশের নিম্ন আদালতে এক মাসের অবকাশ শুরু হয়েছে। গতকাল শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে চলবে ডিসেম্বর মাসের এ বার্ষিক অবকাশ।

অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এ ছুটির আওতার বাইরে থাকছে।

এদিকে অবকাশকালীন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।