জেলার সারিয়াকান্দিতে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ, নাবি পাটবীজ, মাষকলাইবীজ ও সার বিতরণ করা হয়। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান মণ্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু প্রমুখ।

উপজেলার ১২০ জন কৃষকের মাঝে এক কেজি করে পেঁয়াজবীজ, ৪০ কেজি সার, এক রোল পলিথিন, সুতলি ও নগদ ২ হাজার ৮০০ টাকা, ১৩০ জন কৃষককে পাঁচ কেজি করে মাসকলাই বীজ, ১৫ কেজি সার, ৩০ জন কৃষককে ৫০০ গ্রাম করে পাটবীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।