মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলিতে ২৭০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাকিমপুরের আয়োজনে গতকাল বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম, মেজবাহুর রহমান প্রমুখ।
হিলিতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ