জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংকট মোকাবেলার তাদের কাছে কোনো জাদুর কাঠি নেই।

গতকাল বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জাসদ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ মাসুদ শিবলী, সিরাজগঞ্জ জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, বগুড়া জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নাটোর জেলার সাধারণ সম্পাদক পিএ আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।