বগুড়া আদমদীঘির সান্তাহারে পরিত্যাক্ত বসত বাড়ির অঙিনায় আজিজুল ইসলাম শান্ত (৩০) ফুল গাছের সাথে গাঁজা চাষ কারতেন। প্রশাসনকে বোকা বানাতে চাইলেও শুক্রবার রাত ৯ টায় আদমদিঘি থানা পুলিশ ওই বসত বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে ৪ টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃত যুবক শান্ত সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পরিত্যক্ত বাড়িটির আঙিনায় যুবক শান্ত ফুলের গাছের মাঝে মাঝে সে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিল। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন বুঝতে না পায় সে ভাবে সে চাষ করেছিল। এজন্য প্রশাসন তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহন করেন।