বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বণিক বার্তাকে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।

তিনি বলেন, গত বুধবার ইন্দোনেশিয়া থেকে ফেরার পর থেকে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা চলছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাতে মন্ত্রী মহোদয়কে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সিসিইউতে ভর্তি আছেন।

মন্ত্রণালয়ের দু'জন কর্মকর্তা সূত্রে জানা যায়, রাষ্টীয় সফরে ইন্দোনেশিয়ায় ছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গত বুধবার রাতের ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এরপর থেকে ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন।

অসুস্থতার কারণে দেশে ফিরলেও মন্ত্রণালয় ও সংসদ অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি। গতকাল মন্ত্রণালয়ে অফিস করার কথা থাকলেও আসতে পারেননি। এরপর আজ রাত নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।