সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭০২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৭৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।
১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৬০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।










