বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলার ভরমাজ গ্রামে কনের মামা ছাইদুল ইসলামের বাড়িতে বিয়ের আয়োজন করলে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার মণিনাগ গ্রামের চান্দু মিয়ার মেয়ের (১৭) সঙ্গে ভরমাজ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেনের (১৮) বিয়ের আয়োজন করা হয়। গোপনে ভরমাজ গ্রামে কনের মামা ছাইদুল ইসলামের বাড়িতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের।