গতকাল সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)।
লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০, চট্টগ্রামে ৩৪, খুলনায় ২০, বরিশালে ১২, সিলেটে ৭, ময়মনসিংহে ৯ ও রংপুরে ১৭ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়া উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৩২, খুলনায় ২০, বরিশালে ১০, সিলেটে ৯, ময়মনসিংহে ৭ ও রংপুরে ১৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ লটারি আয়োজন করা হয়।










