বাংলাদেশে
মানবাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে বলে
জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার
(২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে শীর্ষ মানবাধিকার সংগঠনের কর্মকর্তাদের
সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রেস উইং থেকে
জানানো হয়েছে, বৈঠকে জাতিসংঘসহ অর্ধ ডজনেরও বেশি শীর্ষ মানবাধিকার সংগঠনের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ড. ইউনূস
বলেন, তার সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
এ সময়
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের
শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতা নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।










