প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ (২০ আগস্ট) অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি আজ সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে।
এটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে।










