গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তা রয়েছেন। বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপির সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো বড় পদোন্নতি এটি। এর আগে গত ৯ জুলাই ১৭৯ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।
অন্যদিকে পদোন্নতির আদেশে দেয়া কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল এরই মধ্যে বদল হয়ে থাকলে তারা কর্মরত দপ্তরের নাম, ঠিকানা দিয়ে যোগদানপত্র জমা দেবেন। কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার ‘কর্তৃপক্ষ সংরক্ষণ করে’ বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।










