ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বিকাল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ট্রেনটি ফেনী স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ একটি বগি থেকে চারটি চাকা খুলে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন।
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বিকাল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।










