বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে ময়মনসিংহের চরাঞ্চলের কৃষকদের মধ্যে উচ্চফলনশীল সরিষাবীজ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার পরানগঞ্জ, সিরতা, চরঈশ্বরদিয়া ও চরনীলক্ষিয়া ইউনিয়নের ১৭০ জন কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। এ বীজ দিয়ে একজন কৃষক ৫০ শতক জমিতে সরিষা চাষ করতে পারবেন। ওইদিন বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার বোর্ড ম্যানেজমেন্ট সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. আবুল কালাম আজাদ, উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল মালেক, বিনার প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।
বিনার উদ্যোগে কৃষকদের মাঝে সরিষাবীজ বিতরণ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে ময়মনসিংহের চরাঞ্চলের কৃষকদের মধ্যে উচ্চফলনশীল সরিষাবীজ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার পরানগঞ্জ, সিরতা, চরঈশ্বরদিয়া ও চরনীলক্ষিয়া ইউনিয়নের ১৭০ জন কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।









