জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাশুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সকাল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দুই পর্বে ছাত্রীদের ও শেষ চার পর্বে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ইউনিটে ২২৩ টি ছাত্র ও ২২৩ টি ছাত্রী আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী আবেদন করেছেন।

দ্বিতীয় পর্বের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম সাংবাদিকদের বলেন, সুষ্ঠু পরিবেশে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা এবছর ভাসমান কোনো দোকান বসতে দেয়নি। একারণে ভীড়ও কম আছে।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল নয়টায় প্রথম শিফটে ‘সি’-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে দ্বিতীয় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে পঞ্চম শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ও ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রথম দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।