চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি রেলস্টেশনের কাছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা মারা গেছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা রোমেলা (৮০) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সবদুল হোসেনের স্ত্রী।
নিহতের ভাগনে সবেদ আলী জানান, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে এক আত্মীয়ের মরদেহ দেখতে তিনি সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অসাবধনতাবসত রেল লাইন পার হওয়ার সময় তিনি চলন্ত ট্রেনে কাটা পড়েন। তার মরদেহটি সেখান থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়।










