বরিশালে উপজেলা পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সার্কিট হাউজে বরিশাল সদর ইউএনও মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় নদী কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু প্রমুখ।