রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থলে এক ব্যাক্তি থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি ছিল খেলনার। পরবর্তীতে সেই ব্যাক্তিকে ছেড়ে দেয় পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বণিক বার্তাকে বলেন, শাহবাগে সন্দেহজনক এক ব্যাক্তির ব্যাগ তল্লাশি করে যে অস্ত্রটি পাওয়া গিয়েছিল, সেটি আসলে খেলনা পিস্তল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।










