আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। ‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিকেল পৌনে পাঁচটার দিকে বৈঠকটি শুরু হয়েছে।

‎বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ‎বৈঠকে সিইসি ছাড়াও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসির সঙ্গে আলোচনার সারাংশ তুলে ধরবেন বলে জানা গেছে।