চলমান লকডাউন পরিস্থিতিতে নিজেদের রেশন সংকুলান করে কুড়িগ্রামে শতাধিক দুস্থ ও কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে কুড়িগ্রাম ধরলা ব্রিজসংলগ্ন শেখ রাসেল শিশু পার্কে রংপুর ৭২ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ৩০ বীর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবুল হাসানাত পিএসসি, ক্যাম্প কমান্ডার মিজান-উর-রশীদ ভূঁইয়া, ক্যাম্প উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।
কুড়িগ্রামে দুস্থদের খাদ্যসহায়তা দিল সেনাবাহিনী
চলমান লকডাউন পরিস্থিতিতে নিজেদের রেশন সংকুলান করে কুড়িগ্রামে শতাধিক দুস্থ ও কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে কুড়িগ্রাম ধরলা ব্রিজসংলগ্ন শেখ রাসেল শিশু পার্কে রংপুর ৭২ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।









