ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে এ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না মর্মে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া হাসনাতের প্রার্থিতার বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন।










