তামাক পরিহারের শপথ নিয়েছেন যশোরের তিন শতাধিক শিক্ষার্থী। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ব তামাকমুক্ত দিবসে তামাককে লাল কার্ড প্রদর্শন করেন তারা। একই সঙ্গে নিজ নিজ পরিবার, স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তামাকজাত দ্রব্য ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার তামাকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথপত্র পাঠ করান।